ভালোবাসার তিন দিন’ নাটকে আবারও বাজিমাত পড়শীর



Natok Link
https://youtu.be/T7RT7j9rPes?si=qYF5iRZk1o4cCQeP


গানের মানুষ পড়শী। তবে অভিনয়েও যে তিনি দক্ষ এরই মধ্যে তার প্রমাণ রেখেছেন। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে-চুরে গড়েছেন তিনি। এর ফলে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। কিছুদিন আগেও এসআর মজুমদারের পরিচালিত ‘ভালোবাসি তোমাকে’ নাটকে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন এক করুণ ও বিরহী প্রেমিকার চরিত্রে । সেটির প্রশংসা শেষ হতে না হতে এবার ‘ভালোবাসার তিন দিন’ নাটক দিয়ে বাজিমাত করে এগিয়ে রইলেন পড়শী।



সম্প্রতি মুক্তি পেয়েছে মহিদুল মহিমের পরিচালিত নাটক ‘ভালোবাসার তিন দিন’। এবারের গল্পটা আরো বেশি রোমান্টিক। হঠাৎ ভালোবাসা থেকে রাগ, অভিমান এবং শেষে নিজেকে বিসর্জন যা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে পড়শী।


সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারের পর গুগলের ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। ইতোমধ্যে ৩ মিলিয়নের বেশি মানুষ নাটকটি দেখেছে ।

Post a Comment

0 Comments